ভাটারায় ঠেলাগাড়ির চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাটারা এলাকায় সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (২৭) নামের এক ঠেলাগাড়ির চালক মারা গেছেন। গতকাল বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তিনি মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল ভোর চারটার দিকে ভাটারার নতুন বাজার এলাকা দিয়ে ঠেলাগাড়ি নিয়ে যাচ্ছিলেন সিরাজুল ইসলাম। এ সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন।
ভাটারা থানার ওসি নুরুল মুত্তাকিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দুর্ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন।