ভাড়া কমানোর প্রথম দিনে বন্ধনের কাউন্টারে হামলা
ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচলকারী বন্ধন পরিবহন ট্রান্সপোর্ট লিমিটেডের ঢাকার গুলিস্তান কাউন্টারে গতকাল শনিবার লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তারা একজন বাসমালিককে মারধর করে কাউন্টার থেকে ২৭ হাজার টাকা ও ৩০০ টিকিট লুট করে নিয়ে গেছে।
হামলার শিকার বাসমালিক আতাউর রহমান হাওলাদার প্রথম আলোকে বলেন, বাসভাড়া দুই টাকা কমানোয় প্রতিপক্ষ পরিবহনের লোকজন ওই হামলা চালাতে পারে।
হামলার ঘটনায় রাজধানীর পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আতাউর।
জিডিতে বলা হয়েছে, আতাউর বন্ধন পরিবহনের একটি বাসের মালিক। বন্ধন পরিবহনের একসভায় আলোচনা সাপেক্ষে যাত্রীপ্রতি বাসভাড়া ৩০ টাকা থেকে দুই টাকা কমিয়ে ২৮ টাকা করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সকাল থেকে ২৮ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছিল। সকাল নয়টার দিকে অজ্ঞাতনামা ১০-১২ জন যুবক লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে গুলিস্তানে বন্ধন পরিবহনের কাউন্টারে হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে মারধর করে ২৭ হাজার টাকা ও ১০০ পাতা করে টিকিটের তিনটি বই লুট করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আহমেঞ্চদ বিশ্বাস জানান, হামলার ঘটনায় একটি জিডি পাওয়া গেছে।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে ২ সেপ্টেম্বর আওয়ামী লীগের বিতর্কিত নেতা ও সাবেক সাংসদ শামীম ওসমানের সহযোগী ইব্রাহিম চেঙ্গীস ও তাঁর লোকজন গত সাড়ে চার বছরে বন্ধন পরিবহন থেকে সাত কোটি টাকা চাঁদাবাজি করেছেন অভিযোগ করে তা বন্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সঞ্চারকলিপি দেন বন্ধন পরিবহনের ৩২ জন মালিক।
এর দুই দিন পর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করে বাসমালিকেরা শামীম ওসমানের সহযোগীদের চাঁদা দেওয়া বন্ধ করে দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পথে বাসভাড়া কমানোর ঘোষণা দেন। একই সঙ্গে হামলার আশঙ্কা করে প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেন।
এর আগে ভাড়া কমানোয় গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে নসিব পরিবহনের কার্যালয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় শামীম ওসমানের শ্যালক এহসানুল হাসান ওরফে নিপু ও তাঁর সহযোগীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।