ভাড়াটিয়া পরিষদের মেয়র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়াটিয়া পরিষদ তাদের সভাপতি মো. বাহারানে সুলতান বাহারকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা। এ সময় মেয়র পদপ্রার্থীও বক্তব্য দেন। তিনি মেয়র হলে কী কী করবেন, তার একটি তালিকাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এর মধ্যে রয়েছে ৪০ বছরের বাড়িভাড়ার বিনিময়ে বাড়ির মালিক হওয়া, একটি গ্যাসের চুলার বিল ও ১০০ কিলোওয়াটের বিদ্যুতের বিল মওকুফ করা, প্রত্যেক পরিবারের জন্য সাত হাজার লিটার পানির বিল মওকুফ করা ইত্যাদি।