ভাতা প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় গতকাল রোববার মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বিতরণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২৫০ জন নারীকে মাতৃত্বকালীন ভাতা এবং ৩১ জন নারী-পুরুষকে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড দেওয়া হয়। এ উপলক্ষে পৌরসভা মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন মেয়র তৌহিদুর রহমান। বক্তব্য দেন কাউন্সিলর আবদুল মমিন, ছাইফুল ইসলাম, খ. ম. শামীম প্রমুখ।