প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ২০ জন প্রতিবন্ধীকে সরকারি ভাতা তোলার জন্য একটি করে ভাতা বই দেওয়া হয়েছে। উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল সকালে এ বই বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আ. হাই। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী মো. হুমায়ুন কবির, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শেখ ফজলুল করিম প্রমুখ। ইউপি চেয়ারম্যান আ. হাই বলেন, এর মাধ্যমে ব্যাংক থেকে প্রত্যেক প্রতিবন্ধী প্রতি মাসে ৫০০ টাকা করে উত্তোলন করতে পারবেন। বছরে এককালীন ওঠাতে পারবেন ছয় হাজার টাকা।