ভাতা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বয়স্ক, বিধবা, দুস্থ মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা বই বিতরণ করা হয়েছে৷ গতকাল মঙ্গলবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শহীদ ময়েজ উদ্দিন অডিটরিয়ামে অনুষ্ঠানিকভাবে এই বই বিতরণ করা হয়৷ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ৷ অনুষ্ঠানে উপজেলার ৬৪৬ জনকে এই বই বিতরণ করা হয়েছে৷