প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৩১ জন প্রতিবন্ধীর প্রত্যেককে ছয় হাজার টাকা করে ভাতা দেওয়া হয়েছে। গতকাল রোববার মতলব পৌরসভা মিলনায়তনে এসব ভাতা বিতরণ করেন মেয়র এনামুল হক বাদল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মবিনুল হক ভূঁইয়া ও পৌরসভার ১২ জন কাউন্সিলর। পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রত্যেক প্রতিবন্ধীকে মাসে ৫০০ টাকা করে এককালীন ছয় হাজার টাকা এক বছরের ভাতা হিসেবে দেওয়া হয়। পৌর মেয়র বলেন, ৩১ জন প্রতিবন্ধীকে ভাতা হিসেবে মোট ১ লাখ ৮৬ হাজার টাকা দেওয়া হয়। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি|