ভাতা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের কবি জসীমউদ্দীন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা পরিষদ। ওই অনুষ্ঠানে মন্ত্রী ১ হাজার ৩৫ জনকে এ ভাতা দেন। এর মধ্যে ৫২২ জন বয়স্ক, ১১৩ জন বিধবা এবং ৪০০ জন প্রতিবন্ধীর মধ্যে ভাতা হিসেবে ১ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার ৮০০ টাকা বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম আলী আহসান।স|