ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়িভাড়া, মেডিকেল ভাতা বৃদ্ধি, ইনক্রিমেন্ট, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, শিক্ষা জাতীয়করণ করাসহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। গত বুধবার সকালে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে ওই কর্মসূচি পালন করা হয়।সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যপরিষদ বরিশালের যুগ্ম আহ্বায়ক দাশ গুপ্ত আশীষ কুমার।