প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা উপজেলায় ৫৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা ভাতা ও বিলুপ্ত ছিটমহলের ২৮ জনকে বিধবা ও বয়স্ক ভাতার চেক এবং চারজন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদের হলরুমে এসব ভাতার চেক ও হুইলচেয়ার বিতরণ করেন প্রধান অতিথি সাংসদ আফতাব উদ্দিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদেকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৩৯ জন, মাধ্যমিকের ১২, উচ্চমাধ্যমিকের ৪ ও ডিগ্রির ৩ জন প্রতিবন্ধীকে ওই শিক্ষা ভাতা দেওয়া হয়।