ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচা নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ার কালনাঘাটে মধুমতী নদীতে পড়ে যাওয়া ভাতিজাকে উদ্ধার করতে গিয়ে গতকাল রোববার ভোররাতে বাবু মিনা (৪২) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
বাবু মিনা নড়াইল সদর উপজেলার বাঁশগ্রামের মহর মিনার ছেলে।
পরিবারের সদস্য, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাবু মিনা ও তাঁর ভাতিজা রুম্মান (১০) চট্টগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। কালনাঘাটে তাঁদের গাড়ি ফেরিতে উঠলে রুম্মান ফেরির এক পাশে প্রস্রাব করতে গিয়ে নদীতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দেন বাবু মিনা। এরপর স্থানীয় লোকজন রুম্মানকে উদ্ধার করতে পারলেও বাবুর খোঁজ মেলেনি।
নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার গতকাল বেলা তিনটায় বলেন, ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।