ভাতিজার প্রচারণায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এলডিপি, আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীদের জন্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা মাঠে নেমেছেন। তবে এগিয়ে আছেন এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাংসদ অলি আহমদ বীর বিক্রম। এলডিপির প্রার্থী তাঁর ভাতিজা মোহাম্মদ আইয়ুবের পক্ষে তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোহাম্মদ শেখ টিপু চৌধুরীর পক্ষে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম চৌধুরী প্রচারণায় নেমেছেন। বিএনপির নুরুল আনোয়ারের পক্ষে প্রচারণায় আছেন সাবেক মন্ত্রী এম মোরশেদ খান ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী।