ভাতিজার লাঠির আঘাতে মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের বাদলা পাড়া গ্রামে গত মঙ্গলবার রাতে ভাতিজার লাঠির আঘাতে নজরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
মরিচা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাছিনুর রহমান জানান, বািড়তে মুরগির খামার নিয়ে নজরুল ইসলামের সঙ্গে বড় ভাই মোতালেব হোসেনের বিরোধ চলছিল। মঙ্গলবার রাত ১১টার দিকে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় মোতালেবের ছেলে হোসেন আলী (২২) তাঁর হাতে থাকা বাঁশ দিয়ে চাচা নজরুল ইসলামের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর চারটায় তিনি মৃত্যুবরণ করেন।
হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা জাহিদ আহমেদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে নজরুল ইসলামের মৃত্যু হয়েছে৷