ভাতিজার হাতে চাচা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ বুড়ির খামার গ্রামে গতকাল মঙ্গলবার ভোরে ভাতিজার লাঠির আঘাতে চাচা মোখলেছুর রহমান (৫৫) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানায়, মোখলেছুর রহমানের পেয়ারাগাছের পাতা ভাতিজা ফরিদ মিয়ার ঘরের সামনে পড়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে মঙ্গলবার সেহিরর সময় একা পেয়ে ভাতিজা ফরিদ ও ফরহাদ মিয়া মোখলেছুর রহমানের ওপর অতর্কিত হামলা করেন। এ সময় তাঁদের লাঠির আঘাতে মোখলেছুর রহমান ঘটনাস্থলেই মারা যান।