ভাতিজার হাতে চাচা খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে খোরশেদ আলম (৬৫) নামের এক ব্যক্তিকে তাঁর ভাতিজা কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার লেবুতলা ইউনিয়নের দাইরের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে দাইরের পাড় এলাকার খোরশেদ আলম জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজা মোস্তফা মিয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মোস্তফা মিয়া দা দিয়ে খোরশেদ আলমকে কুপিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় খোরশেদকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।