ভাতিজি হত্যায় চাচার যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে নয় বছরের শিশু রিমু হত্যার দায়ে চাচা ওবায়দুর রহমানকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৮ নভেম্বর নীলফামারী সদরের মাঝাপাড়া গ্রামের বাবুল হোসেনের নয় বছর বয়সী মেয়ে রিমুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রিমুর বাবা বাবুল তাঁর তিন ভাই ওবায়দুর রহমান, হাসান আলী ও মতিয়ার রহমানকে আসামি করে সদর থানায় মামলা করেন।
মামলা চলার সময় দুই নম্বর আসামি হাসান আলীর মৃত্যু হয়। তাঁকে ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আরেক আসামি মতিয়ার রহমানকে খালাস দেওয়া হয়েছে।