ভান্ডারিয়ায় দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার দুপুরে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল কুদ্দুসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গাঁজা সেবনের দায়ে মো. রফিককে (৩৫) ছয় মাসের ও মো. জাকির হোসেনকে (৫৫) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক জানান, ভান্ডারিয়া শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া গ্রামের মো. জাকির হোসেন ও পার্শ্ববর্তী ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মো. রফিককে গাঁজাসহ আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাদণ্ড দিয়ে আটক দুই ব্যক্তিকে কারাগারে পাঠান।