ভান্ডারিয়ায় সাত চিকিৎসকের কাছে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাত চিকিৎসকের কাছ থেকে গতকাল সোমবার পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পরিচয়ে মুঠোফোনে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসকেরা বিষয়টি ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছেন।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাত হোসেন হাজরা জানান, গতকাল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের সাত চিকিৎসককে তাঁদের মুঠোফোনে ফোন করে চাঁদা দাবি করেন এক ব্যক্তি।

পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (মহিউদ্দিন গ্রুপ) পরিচয়ে ওই ব্যক্তি চিকিৎসক ফখরুল ইসলামের কাছে ১০ লাখ টাকা, এম শাহাদাত হোসেনের কাছে ৫ লাখ, শাবিব ইবনে মাসুদের কাছে ১০ হাজার, ইখতিয়ার আহসানের কাছে ২২ লাখ, তাপস কুমার তালুকদারের
কাছে ২২ লাখ টাকা দাবি করেন। চিকিৎসক এস কে নাথ ও রাজিবুল হাসান টাকা দিতে অস্বীকার করলে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবু যাহিদ বলেন, এটি প্রতারণা চক্রের কাজ। ফোনটি মাদারীপুর থেকে করা হয়েছে।