ভান্ডারিয়াকে পৌরসভা ঘোষণায় আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া শহরকে পৌরসভা ঘোষণা করায় গতকাল সোমবার বিকেলে শহরে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জেপি)।
মিছিলের আগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা জেপির যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্যসচিব সিদ্দিকুর রহমান, ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত তালুকদার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি কিরণ চন্দ্র বসু প্রমুখ।
বক্তারা গতকাল প্রশাসনিক সংস্কার-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ভান্ডারিয়া উপজেলা সদরকে পৌরসভা গঠনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করায় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী ও পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-জিয়ানগর) আসনের সাংসদ আনোয়ার হোসেন মঞ্জুকে ধন্যবাদ জানান।