ভান্ডারিয়ায় আ.লীগ নেতার ওপর হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য সোহরাব হোসেন বেপারির ওপর গতকাল বুধবার হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে তাঁর এক সহকারীও আহত হন।হাসপাতালে চিকিৎসাধীন সোহরাব জানান, তিনি ও তাঁর এক ভাই মিলে ইকড়ি বাজারে একটি নির্মাণকাজের উপঠিকাদার হিসেবে কাজ করছেন। ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হাই হাওলাদারের ছেলে সুমনসহ কয়েকজন গতকাল দুপুরে এসে তাঁদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁরা প্রথমে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁর সঙ্গে থাকা জিয়া তালুকদারের ওপরও হামলা চালানো হয়। আবদুল হাই দাবি করেন, আওয়ামী লীগের কর্মীরাই প্রথমে তাঁদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তখন তাঁদের কর্মীরা এর প্রতিবাদ করেন।