ভান্ডারিয়ায় গৃহবধূ এসিড-সন্ত্রাসের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চড়াইল গ্রামে গত রোববার রাতে এসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন গৃহবধূ রাশিদা বেগম (৩৫)। গুরুতর অবস্থায় তাঁকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশিদার স্বামী মান্নান সিকদার তাঁর ওপর এসিড ছোড়েন বলে অভিযোগ উঠেছে। রাশিদা বেগম অভিযোগ করেন, গত রোববার রাত নয়টার দিকে মান্নান সিকদারসহ চার-পাঁচজন লোক তাঁর মুখ চেপে ধরে বাড়ি থেকে পাশের মাঠে নিয়ে যায়। তারা তাঁকে মারধর করে। একপর্যায়ে মুখমণ্ডল ও বুকে এসিড ঢেলে দেয়। তাঁর চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে এলে মান্নানসহ অন্যরা পালিয়ে যায়।গতকাল সকালে রাশিদাকে প্রথমে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) জাফর আলী খান জানান, রাশিদার শরীরে এসিডে পুড়ে যাওয়ার ক্ষত রয়েছে।