ভান্ডারিয়ায় ছাত্রনেতার বিরুদ্ধে আসামি ছিনতাইয়ের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ছাত্র সমাজের এক নেতার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলা সদরের বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। ভান্ডারিয়া থানার সহকারী উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, বুধবার সন্ধ্যার পর এসআই ফেরদৌসসহ আমরা কয়েকজন একাধিক মামলার আসামি মাসুদ সরদারকে বাসস্ট্যান্ডের কাছ থেকে গ্রেপ্তার করি। থানায় নিয়ে আসার সময় মাসুদের ভাই উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মামুন সরদারসহ কয়েকজন পুলিশের ওপর হামলা চালায় ও মাসুদকে ছিনিয়ে নেয়। হামলায় এসআই ফেরদৌস ও কনস্টেবল জাকির আহত হন। এ ঘটনায় এসআই ফেরদৌস মামুন সরদারসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ছাত্র সমাজ নেতা মামুন সরদার পুলিশের কাছ থেকে আসামি মাসুদকে ছিনতাই করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।