ভান্ডারিয়ায় ছাত্রলীগ নেতা সুমন হত্যার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়ায় থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুমন মিয়া হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাঁর বড় ভাই মো. বশির মিয়া বাদী হয়ে নয়জনকে আসামি করে ভান্ডারিয়া থানায় হত্যা মামলা করেন। শহীদ মিনারে ব্যানার টানানোকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটে।তদন্তকারী কর্মকর্তা আবদুল গফফার জানান, তদন্তের স্বার্থে এই মুহূর্তে আসামিদের নাম বলা যাচ্ছে না। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত শনিবার থানা ছাত্রলীগের আহ্বায়ক এহছাম, সদস্য সুমন মিয়াসহ কয়েকজনের সঙ্গে থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক (বর্তমানে বহিষ্কৃত) অর্পণ জমাদ্দার ও তাঁর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে সুমন মিয়া আহত হন। পরদিন ২১ ফেব্রুয়ারি ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় তিন মারা যান।