ভান্ডারিয়ায় প্রধান শিক্ষকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কেশবলাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন বড়ালসহ ছয়জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।গত বুধবার ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অশোক কুমার গাইন বাদী হয়ে পিরোজপুর বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন। বিচারক মো. মিজানুর রহমান মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।মামলায় অন্য আসামিরা হলেন: বিদ্যালয়ের অভিভাবক সদস্য শংকর চক্রবর্তী, সুভাষ মিস্ত্রি, শিক্ষক প্রতিনিধি ফণীভূষণ খরাতি, সবিনয় সমদ্দার ও বিদ্যোৎসাহী সদস্য চিত্তরঞ্জন গাইন।অশোক কুমার অভিযোগ করে বলেন, ‘পিরোজপুর জেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়া ৭০ হাজার টাকার বেশির ভাগই প্রধান শিক্ষক আত্মসাৎ করেছেন। তিনি এর আগে বিদ্যালয়ের বিভিন্ন তহবিল থেকে অর্থ আত্মসাৎ করেছেন, যা আমি মামলায় উল্লেখ করেছি।’এ ব্যাপারে প্রধান শিক্ষক জানান, একটি নিয়োগের বিষয়ে মতামত না নেওয়ায় আশোক কুমার তাঁর ওপর ক্ষুব্ধ হয়েছেন। জেলা পরিষদ থেকে বিদ্যালয়ের আসবাবপত্র তৈরি করার জন্য যে অনুদান দেওয়া হয়েছে, সে কাজ চলমান। এ কারণে অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন।ভান্ডারিয়া থানার ওসি মো. মতিউর রহমান জানান, তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে করা মামলার বিষয়ে আদালতের নির্দেশনা পাননি। নির্দেশনা পাওয়ার পর তাঁরা ব্যবস্থা নেবেন।