ভাবি হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে ভাবি হত্যার দায়ে মো. মনির আহমঞ্চদ (২৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার নোয়াখালী প্রথম অতিরিক্ত দায়রা জজ মোহামঞ্চদ ইসমাইল এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি বোরহান আহমেদ বলেন, ২০০৮ সালের ৭ অক্টোবর জেলার সেনবাগ উপজেলার মইশাই গ্রামের জহির উদ্দিনের স্ত্রী নুরজাহানকে তাঁর দেবর মো. মনির আহমঞ্চদ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় সেদিনই নিহতের স্বামী জহির উদ্দিন ছোট ভাই মো. মনির আহমঞ্চদের বিরুদ্ধে থানায় মামলা করেন। তদন্ত শেষে সেনবাগ থানার পুলিশ মনির আহমঞ্চদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত গতকাল ওই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।