ভাবির ধাক্কায় দেবর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার জলুবার গ্রামে রোববার রাতে ভাবির ধাক্কায় মাথায় আঘাত পেয়ে দেবরের মৃত্যু হয়েছে। পুলিশ ভাবিকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই গ্রামের আবদুল্লার স্ত্রী রিনুফা খাতুন (৪০) মাস খানেক আগে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। আবদুল্লাহ দাবি করেন, তাঁর স্ত্রীকে জিনে ধরেছে। কয়েকবার কবিরাজও দেখিয়েছেন, কিন্তু সুস্থ হননি। রাত হলে রিনুফা চিত্কার করতেন। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য সব সময় ছটফট করতেন। রোববার রাত নয়টার দিকে রিনুফা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে আবদুল্লাহর চাচাতো ভাই মোজাহার আলী (৩০) তাঁকে বাধা দেন। এতে রিনুফা ক্ষিপ্ত হয়ে মোজাহারকে ধাক্কা দিলে মোজাহার পড়ে যান এবং ঘরের খাটের কোনায় লেগে তাঁর মাথা ফেটে যায়। তারাগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার বলেন, নিহতের ভাই আবদুল মান্নান থানায় মামলা করেছেন। রিনুফাকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।