ভারত এবার সুযোগ হারালে সম্পর্ক খারাপ হবে: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী মনে করে, স্বাধীনতার পর ভারত শুধু বাংলাদেশ থেকে নিয়েছে, কিছুই দেয়নি। বড় দেশ হিসেবে ভারতেরই উচিত বাংলাদেশকে দেওয়া। এবার সেই সুযোগ হারালে সম্পর্ক খারাপ হবে।গতকাল সোমবার জামায়াতের সমর্থক পেশাজীবীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ টি এম আজহার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকে স্বাগত জানান। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কিছু সম্ভাব্য চুক্তির ব্যাপারে সরকারকে সতর্কও করেন। তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে কোনো চুক্তির বিরোধী নই। তবে এমন চুক্তি করবেন না, যে চুক্তিতে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়। এমন কিছু করা হলে চার দল তীব্র গণ-আন্দোলন গড়ে তুলবে।’জামায়াতের এই নেতা বলেন, ‘আমরা ট্রানজিট চুক্তির বিরোধী নই। কিন্তু ট্রানজিটের নামে ভারত তার দেশের কয়েকটি রাজ্যের স্বাধীনতাকামীদের দমনের জন্য অস্ত্র-সরঞ্জাম নেবে, এর নাম ট্রানজিট নয়, করিডর। আর করিডর দিলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতে পারে।’