ভারত ও নেপালকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ভারত ও নেপালকে মংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর ব্যবহারের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এতে একদিকে যেমন দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে, পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে। গতকাল শনিবার সকালে পাটুরিয়া ঘাট পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী আরও বলেন, আগামী ঈদের সময় যাত্রীদের ভোগান্তি কমাতে ফেরি সচল রাখাসহ নদীপথ ড্রেজিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সকালে পাটুরিয়া ঘাটে পৌঁছে ঘাটের নানা সমস্যা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিসি) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নানা বিষয়ে খোঁজখবর নেন।