ভারত ও বাংলাদেশ একে অপরের পরিপূরক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ হ ম মুস্তফা কামাল
আ হ ম মুস্তফা কামাল

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ভারত ও বাংলাদেশ একে অপরের পরিপূরক। কেউ কাউকে বাদ দিয়ে চলার মতো পরিস্থিতিতে নেই। ভারতের সঙ্গে দুই হাজার কিলোমিটার সীমান্ত। তিনি বলেন, ‘এই সীমান্ত আমাদের তৈরি করা। আগে আমরা একসঙ্গে ছিলাম, বসবাস করেছি, পড়ালেখা করেছি।’
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল মিলনায়তনে গতকাল সোমবার এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন প্রোগ্রাম এবং ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনস দিবস উদ্যাপন উপলক্ষে ভারতীয় দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। তিনি বলেন, ‘আপনাদের সোনার বাংলার স্বপ্ন, আমাদেরও স্বপ্ন। বাংলাদেশের উন্নয়নের জন্য ইন্ডিয়া সহযোগিতা করতে প্রস্তুত।’