ভারত কখনো বন্ধুর পরিচয় দিতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থ হওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলেছে, এর চেয়ে নতজানু সরকার আর হতে পারে না।
‘ভারতের পানি আগ্রাসনের’ প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ। তিনি বলেন, গণমাধ্যমগুলোতে প্রায়ই ভারতকে বাংলাদেশের বন্ধু বলা হয়। কিন্তু ভারত কখনো বন্ধুর পরিচয় দিতে পারেনি। এমনকি মানবিক উদারতা পর্যন্ত দেখাতে পারেনি।