ভারত থেকে অবৈধ পথে আসার সময় ১৬ বাংলাদেশি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত থেকে অবৈধ পথে আসার সময় বিডিআর ১৬ জন বাংলাদেশিকে আটক করেছে। গত শনিবার ভোরে সাতক্ষীরা সদরের লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে নয়জন পুরুষ, ছয়জন মহিলা ও একজন শিশু।ভোমরা বিডিআর ক্যাম্পের সুবেদার আবদুল কুদ্দুস জানান, সকাল ছয়টার দিকে টহলরত বিডিআরের সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্তের ৪ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলারের বাংলাদেশের ২০০ গজ ভেতরে দাঁতভাঙা বিল থেকে তাঁদের আটক করেন।সাতক্ষীরা সদর থানার এএসআই গঙ্গারানী অধিকারী জানান, তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা করা হয়েছে। আটক বাংলাদেশিদের থানায় সোপর্দ করা হয়েছে।