ভারত থেকে আমদানি করা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুরে বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। ওই কেন্দ্রের শিফট ইনচার্জ উপবিভাগীয় প্রকৌশলী মো. জাবেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকৌশলী মো. জাবেদের ভাষ্য, গতকাল শনিবার বেলা ১১টা ২৭ মিনিটে সারা দেশে বিদ্যুৎ বিপর্যয় ঘটলে ভারত থেকে আমদানি করা ৪৩৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পুরোটাই বন্ধ হয়ে যায়। এ সঞ্চালন কেন্দ্রের মাধ্যমে রাত ১০টা ২৩ মিনিটে পুনরায় ভারত থেকে বিদ্যুৎ আসতে শুরু করে এবং ১১টার দিকে সরবরাহ স্বাভাবিক হয়।
মো. জাবেদের দাবি, গতকালের বিপর্যয়ের সময় ওই সঞ্চালন কেন্দ্রে কোনো ত্রুটি ধরা পড়েনি। এ সঞ্চালন কেন্দ্রের মাধ্যমে এখন ৪৩৩ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালিত হচ্ছে।