ভারত থেকে আসা হাতিকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর এলাকায় ভারত থেকে আসা একটি দলছুট হাতিকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা হাতিটিকে গুলি করেন।
চাঁপাইনবাবগঞ্জের সহকারী পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিক বলেন, ভারত সীমান্তবর্তী পদ্মা নদী অতিক্রম করে সকালে একটি হাতি তারাপুর গ্রামের কাছাকাছি চলে আসে। প্রথমে এলাকাবাসী মশাল জ্বেলে হাতিটি তাড়ানোর চেষ্টা করে। কিন্তু তারা ব্যর্থ হয়ে পুলিশ ও বিজিবিকে খবর দেয়।