ভারত থেকে আসার সময় ১৪ বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ১৪ জন বাংলাদেশিকে আটক করেছেন বিজিবির সদস্যরা। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ভারতের সীমান্তবর্তী কোমরপুর সেতুর ওপর থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।তাঁরা হচ্ছেন দেবহাটা উপজেলার চিনেডাঙ্গা গ্রামের তারিকুল ইসলাম (২১), কালীগঞ্জ উপজেলার তেঘরিয়া গ্রামের শাহিনুর আলী (২৭), গফ্ফার আলী (৪৫), ইউসুফ আলী (২৫), ইমরান হোসেন (১৯), জবেদ আলী (৫৫), নলতা মোবারক গ্রামের আশরাফুল হোসেন (২২), চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ডালকাটা গ্রামের আবু তালেব (৫০), শৈলকুপা গ্রামের তৈয়ব আলী (২২), জাহানপুর গ্রামের দিদার হোসেন (৪৭), রাশেদুল ইসলাম (২২), নুনপুর গ্রামের আনোয়ার হোসেন (৫০), ধর্মপুর গ্রামের আবদুস ছাত্তার (৫০) ও সহিদুল ইসলাম (৩০)।গ্রেপ্তারকৃতরা জানান, তাঁরা কাজ করার জন্য অবৈধ পথে ভারতে গিয়েছিলেন। গতকাল দেশে ফেরার সময় বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন।দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান খান জানান, এ ঘটনায় দেবহাটার শাঁখরা বিজিবি ক্যাম্পের কমান্ডার নূরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।