ভারত থেকে ডিম ও মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোলসহ বিভিন্ন বন্দর ও শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে ডিম ও এক দিনের মুরগির বাচ্চা আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। খবর বাসসের। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা/বার্ড ফু আক্রান্ত দেশ থেকে মুরগির ডিম ও বাচ্চা আমদানির ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্তমানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা/বার্ড ফ্লুর ঝুঁকিপূর্ণ দেশ ভারত। জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব রেজাউল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গতকাল মঙ্গলবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়।