ভারত থেকে বিদ্যুৎ মিলবে আগামী বছরের জুনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের জুন মাস থেকে বাংলাদেশ ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে ভারত থেকে। এর মধ্যে ২৫০ মেগাওয়াট পাওয়া যাবে দুই দেশের সরকারের মধ্যে সম্পাদিত পারস্পরিক বিদ্যুৎ আনা-নেওয়া চুক্তির আওতায়। বাকি ২৫০ মেগাওয়াট উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের বাজার থেকে কেনা হবে।গতকাল মঙ্গলবার বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেছেন বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ। নয়াদিল্লিতে বিদ্যুৎ আদান-প্রদানসংক্রান্ত যৌথ স্টিয়ারিং কমিটির চতুর্থ সভা থেকে ফিরে তিনি এই ব্রিফিংয়ের আয়োজন করেন। গত ২৮ ফেব্রুয়ারি সচিব পর্যায়ের ওই কমিটির সভা হয়।ব্রিফিংয়ে বলা হয়, সরকারি পর্যায়ে চুক্তির আওতায় ২৫০ মেগাওয়াট বিদ্যুতের ক্রয়চুক্তি (পিপিএ) সই হয়েছে। সঞ্চালন ব্যয়সহ এই বিদ্যুতের প্রতি ইউনিটের (এক কিলোওয়াট/ঘণ্টা) দাম পড়বে প্রায় চার টাকা ৮০ পয়সা। তবে ভারতের রেগুলেটরি কমিশন বিদ্যুতের দাম পুনর্নির্ধারণ করলে এই দামেরও সে অনুযায়ী পরিবর্তন হবে।এ ছাড়া ভারতের বাজার থেকে বাকি ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার জন্য এ মাসেই দরপত্র আহ্বান করা হবে। ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যাতে একই সময়ে পাওয়া যায়, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।বাগেরহাটের রামপালে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিপিডিবি ও এনটিপিসির মধ্যে যৌথ কোম্পানি এ মাসেই গঠিত হবে বলে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়। বাংলাদেশ পালাটানা-২সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেছে। এ ছাড়া বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে বিদ্যুৎ গ্রিড সংযোগের বিষয়ে যৌথ কারিগরি টিম গঠনেরও প্রস্তাব করা হয়েছে।