ভারত দ্রুত সীমান্ত চুক্তি বাস্তবায়নের চেষ্টা করছে: সিন্দে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে বলেছেন, বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তি দ্রুত বাস্তবায়নে ভারত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।গতকাল সোমবার বিকেলে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন। খবর বাসসের।সিন্দে জানান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সাম্প্রতিক ভারত সফরের সময় তাঁর সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।