ভারত-পাকিস্তান পারলেও দুই নেত্রী পারেন না: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘ভাবতে অবাক লাগে, ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের মধ্যেও দুই দেশের নেতারা এক টেবিলে বসতে পারেন। কিন্তু আমাদের দুই নেত্রীকে এক টেবিলে বসানো যায় না।’
গতকাল শনিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সার্ক কালচারাল সোসাইটি নামের একটি সংগঠনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন। তিনি বলেন, রাজনীতিকদের দেশ ও জাতির স্বার্থে এক টেবিলে বসে সব সমস্যার সমাধান করতে হবে।
এরশাদ বলেন, রাজনীতি শুধু রাজনীতিকদেরই ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে। দেশের তরুণসমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাজনীতি কিছুই দিতে পারেনি।
সংগঠনের সভাপতি সৈয়দ আবু হোসেনের সভাপতিত্বে সভায় জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।