কক্সবাজার থেকে ভারতে পালানোর সময় র্যাবের হাতে ধরা পড়ে রামুর বৌদ্ধপল্লিতে হামলার অন্যতম হোতা (পরিকল্পনাকারী) জামায়াতে ইসলামীর নেতা শহিদুল ইসলাম বাহাদুর ওরফে ভিপি বাহাদুর। গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব কর্মকর্তারা সংবাদ সন্মেলন করে এ তথ্য প্রকাশ করেন।গত সোমবার সন্ধ্যায় রামুর চৌমুহনীর বাইপাস এলাকা থেকে র্যাব সদস্যরা তাঁকে আটক করেন। এরপর গভীর রাতে বাহাদুরের দেওয়া তথ্যমতে র্যাব সদস্যরা পাহাড়ি আস্তানা থেকে বিদেশি দুটি পিস্তল উদ্ধার করেন। সংবাদ সমেঞ্চলনে র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল করিম বলেন, গত ২৯ সেপ্টেম্বর রামুর বৌদ্ধবিহার ও বসতিতে হামলার পরিকল্পনাকারীদের একজন শিবিরের সাবেক ক্যাডার এই শহিদুল ইসলাম বাহাদুর প্রকাশ ভিপি বাহাদুর। গত সোমবার কক্সবাজার থেকে যাত্রীবাহী চেয়ারকোচে করে তিনি চট্টগ্রাম হয়ে ভারতে পালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তার আগে তাঁকে রামুর বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে নিজের একটি পাসপোর্ট ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। আটকের পর র্যাব ক্যাম্পে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ভিপি বাহাদুর নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহূত কক্সবাজার সরকারি কলেজের পেছনে নিজের পরিচালিত একটি কেজি স্কুল-সংলগ্ন পাহাড়ের আস্তানা থেকে বিদেশি ওই পিস্তল দুটি উদ্ধার করা হয়।সংবাদ সমেঞ্চলনে একপর্যায়ে ভিপি বাহাদুরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভিপি বাহাদুর বলেন, ‘অন্যদের সঙ্গে ওই দিন রামুর ঘটনা দেখতে গিয়েছিলাম। তবে কোনো বৌদ্ধমন্দিরে হামলা বা অগ্নিসংযোগ করিনি। পুলিশের হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য আত্মগোপনে ছিলাম। আত্মগোপনে থাকাকালীন দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করি। এরপর ভারত ভ্রমণে যাওয়ার সময় ধরা পড়েছি।’ উদ্ধার পিস্তল দুটি নিজের নয় বলে তিনি দাবি করেন।