ভারত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকদের প্রতিবাদের মুখে ভারত সরকার গতকাল মঙ্গলবার পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। অর্থমন্ত্রী প্রণব মুখার্জির নেতৃত্বে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত মন্ত্রীদের একটা অংশের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বিলাসরাও দেশমুখ সাংবাদিকদের বলেন, পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পিটিআই।