ভারত-বাংলাদেশ বিদ্যুৎকেন্দ্র স্বাভাবিক হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ভেড়ামারায় ভারত-বাংলাদেশ বিদ্যুৎ​ কেন্দ্র। ছবি: প্রথম আলো
কুষ্টিয়ার ভেড়ামারায় ভারত-বাংলাদেশ বিদ্যুৎ​ কেন্দ্র। ছবি: প্রথম আলো

বিদ্যুৎ বিপর্যয়ের পর রাত থেকে স্বাভাবিক হতে শুরু করেছে ভেড়ামারা গ্রিডে ভারত-বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন। আজ শনিবার রাত ১০টা ২৩ মিনিটে ভারত থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন হয়ে দেশের জাতীয় গ্রিডে আসতে শুরু করে। এর আগে বেলা এগারটা ২৭ মিনিটে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দেয় ভারত।

জানতে চাইলে বাংলাদেশ-ভারত সঞ্চালন লাইনের ভেড়ামারা গ্রিডের ব্যবস্থাপক আলমগীর হোসেন রাতে প্রথম আলোকে বলেন, পাওয়ার গ্রিডে রাত ১০টা ২৩ মিনিটে বিদ্যুৎ আসা শুরু হয়। পর্যায়ক্রমে রাত সাড়ে ১১টা পর্যন্ত ২০০ মেগাওয়াট আসে। এটি ধীরে ধীরে বাড়তে থাকে, তবে সেটা দেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ স্বাভাবিক হওয়া সাপেক্ষে। আশা করা যাচ্ছে, রাতের মধ্যেই পূর্ণ আমদানি শুরু হয়ে যাবে।
এর আগে বিকেলে এই কর্মকর্তা জানিয়েছিলেন, পাওয়ার গ্রিডে কোথায় সমস্যা হয়েছে তা সনাক্ত করা যায়নি। ভেড়ামারায় কি না, এখন পর্যন্ত তা নিশ্চিত না।