ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কলকাতায় সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কলকাতা প্রেসক্লাবে গতকাল শুক্রবার এক বিশেষ সেমিনার হয়েছে। ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি এ সেনিমারের আয়োজন করে।অজয় দের সভাপতিত্বে সেমিনারে অংশ নেন ভারতের সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অব.) শংকর রায় চৌধুরী, চিত্রপরিচালক গৌতম ঘোষ, সাংবাদিক মানস ঘোষ, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার কবির, মুনতাসীর মামুন, অধ্যাপক মেসবাহ কামাল, অধ্যাপক জয়ন্ত কুমার রায় প্রমুখ।বক্তারা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। এ ছাড়া মুনতাসীর মামুন ও অধ্যাপক জয়ন্ত কুমার রায় রচিত ভারত-বাংলাদেশ সম্পর্কের চালচিত্র গ্রন্থের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।