ভারত-বাংলাদেশের জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে সম্মেলন গতকাল শনিবার নীলফামারীর ডালিয়ার অবসরে অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট ও কুড়িগ্রামের অভ্যন্তরে ভারতীয় ১১১টি এবং কুচবিহার ও জলপাইগুড়ির অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলের নাগরিকদের জানমাল রক্ষাসহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ সম্মেলন হয়।লালমনিরহাটের জেলা প্রশাসক মখলেছার রহমানের নেতৃত্বে ওই সম্মেলনে নীলফামারীর জেলা প্রশাসক আবদুল মজিদ, পঞ্চগড়ের জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া, কুুড়িগ্রাম জেলা প্রশাসক হাবিবুর রহমান এবং ভারতের পক্ষে কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) সারথি মহাপাত্রের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। সূত্র জানায়, বেলা ১১টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ সম্মেলন চলে। সম্মেলনে উভয় পক্ষের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। সম্মেলনে অংশ নেওয়া ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ২০ জুলাইয়ের মধ্যে কুচবিহারে উভয় দেশের জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের আবারও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।