ভারত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের শিক্ষাবৃত্তি দিয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এক হাজার ৩৫০ জন উত্তরাধিকারীকে এ বছর দেড় কোটি টাকার শিক্ষাবৃত্তি দিয়েছে ভারত সরকার। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ওই বৃত্তি দেওয়া হয়।ঢাকার ভারতীয় হাইকমিশন অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তারসহ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।