ভারত রাজি না হলে সরকারকে নিজেই উদ্যোগ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের টিপাইমুখ বাঁধ প্রকল্পের বিষয়ে সরকারের মন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্য ‘অবাস্তব ও বিভ্রান্তি সৃষ্টিকর’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।প্রস্তাবিত টিপাইমুখ বাঁধের সর্বশেষ পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে জাতীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার বাপা আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ কথা বলেন।সংবাদ সম্মেলনে তাগিদ দিয়ে বলা হয়, টিপাইমুখ প্রকল্পের প্রভাব নিরূপণের বিষয়ে ভারত যদি যৌথ সমীক্ষায় রাজি না হয়, তাহলে বাংলাদেশ সরকারকে নিজে উদ্যোগী হয়ে সমীক্ষা করতে হবে। সরকার তা না করলে বাপা সমীক্ষা দল গঠন করে এ বিষয়ে পদক্ষেপ নেবে।বাপার সহসভাপতি ও জাতিসংঘের অর্থনীতিবিষয়ক বিশেষজ্ঞ নজরুল ইসলাম বলেন, ‘জনগণ কিছুই জানল না, কতিপয় আমলা ও উপদেষ্টা ঠিক করে ফেলবেন, টিপাইমুখ বাঁধ সে রকম কোনো বিষয় নয়।’বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, ‘আমরা যেটুকু তথ্য জানি, তার ভিত্তিতে কথা বলি। কিন্তু উনারা (মন্ত্রীরা) যখন কথা বলেন, তখন কোন সমীক্ষার ভিত্তিতে বলেন?’টিপাইমুখে ড্যাম নির্মাণ হলে বর্ষায় বন্যার ঝুঁকি কমবে এবং শীতে পানির প্রবাহ বাড়বে—গওহর রিজভীর এ বক্তব্যের ব্যাপারে ভিন্নমত প্রকাশ করে বাপা।