প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালতের রায়ে ভারতও কিছু হারায়নি বলে মনে করে নয়াদিল্লি। গতকাল রোববার এনডিটিভির এক খবরে এ তথ৵ প্রকাশ করা হয়।
গত সোমবার (৭ জুলাই) হেগের সালিসি আদালতের রায়ে বঙ্গোপসাগরের বিরোধপূর্ণ ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার এলাকার মধ্যে ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার সমুদ্র এলাকা পেয়েছে বাংলাদেশ। বাকি ছয় হাজার ১৩৫ বর্গকিলোমিটার পেয়েছে ভারত। ভারত মনে করে, এর মধ্যে নিউ মুর দ্বীপ (বাংলাদেশে নাম দক্ষিণ তালপট্টি) ও হাঁড়িয়াভাঙ্গা নদী নয়াদিল্লির উল্লেখযোগ্য জয়। এই দ্বীপে তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া এই রায় বাংলাদেশের জন্য বঙ্গোপসাগরে তেল ও গ্যাস আহরণের পথ খুলে দিয়েছে। দুই দেশের জেলেরাও বিশাল এলাকায় মাছ ধরার সুযোগ পেলেন। এনডিটিভি।