ভারতকে জিরো লাইনে বেড়া নির্মাণের অনুমতি দিতে রাজি বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনে ভারতকে কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমতি দিতে সম্মত হয়েছে বাংলাদেশ। ভারতের ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রসচিব মনোজ কুমার গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান। ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সূত্রে টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে। স্বরাষ্ট্রসচিব মনোজ সাংবাদিকদের বলেন, ‘ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ত্রিপুরা রাজ্যের সঙ্গে ওই দেশের সীমান্তের কিছু জায়গায় জিরো লাইনে কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমতি দিতে রাজি হয়েছে।’ তিনি জানান, ভারত দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম এলাকায় পাঁচ কিলোমিটার সীমান্তের জিরো লাইনে বেড়া নির্মাণ করতে চাইলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আপত্তি জানায়। এ কারণে দীর্ঘ দিন ধরে ওই বেড়া নির্মাণের কাজ বন্ধ ছিল। এখন শিগগির কাজ শুরু হবে।