ভারতী এয়ারটেল ওয়ারিদের ৭০ শতাংশ শেয়ার কিনছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ওয়ারিদ টেলিকমের ৭০ শতাংশ শেয়ার ৩০ কোটি ডলারে কিনে নিচ্ছে ভারতীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল। গতকাল মঙ্গলবার সুনীল মিত্তালের মালিকানাধীন ওই প্রতিষ্ঠান এ কথা জানায়। খবর পিটিআই অনলাইনের। গতকাল এ ঘোষণা দেওয়ার পর সুনীল মিত্তাল এক বিবৃতিতে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে আমাদের কর্মকাণ্ড আরও বিস্তারের অভিপ্রায়ে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ ধাবি গ্রুপের প্রতিষ্ঠান ওয়ারিদ টেলিকম দেশে ২৯ লাখের বেশি গ্রাহককে মোবাইল ফোন সেবা দিয়ে যাচ্ছে। গত বছর ভারতী এয়ারটেল দক্ষিণ আফ্রিকার এমটিএন-এর সঙ্গে কোটি কোটি ডলারের বাণিজ্যিক চুক্তি করার জোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর আন্তর্জাতিক অঙ্গনে এটাই তাদের প্রথম শেয়ার কেনা।