ভারতীয় আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে দুই ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশের দায়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ভারতের মালদা জেলার মল্লিক-সুলতানপুর গ্রামের কার্তিক মণ্ডল (২৫) ও ক্ষুদি মণ্ডল (২১)। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ