ভারতীয় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্ত থেকে রানা খান (১৩) নামে ভারতীয় এক কিশোরকে আটক করেছে বিজিবি। গত শুক্রবার রাতে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। রানা খান পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশপরগনা জেলার বারইপাড়া থানার বেলগাছী চরপাড়া গ্রামের হাবিল খানের ছেলে। শুক্রবার দুপুরে সে বাংলাদেশের উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর সীমান্তে প্রবেশ করে। এ সময় ৪৭ বিজিবি ব্যাটালিয়নের উদয়নগর বিওপির টহল দল তাকে আটক করে। পরে তাকে ফেরত পাঠানোর জন্য বিএসএফকে পাঠানো বার্তার জবাব না পাওয়ায় রানাকে থানায় সোপর্দ করা হয়। থানার ওসি এনামুল হক বলেন, এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে রানাকে যশোর পুলেরহাটে কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া অফিস